সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধিদল

শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধিদল

Sports ICCএম.আর মাহবুব; কক্সভিউ:

আসন্ন যুব বিশ্বকাপ ক্রিকেটের সামনে রেখে আসরের অন্যতম ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জান্তিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ৬ নভেম্বর দুপুর ১২ টায় বিশেষ দু’টি হেলিকপ্টারযোগে সাগর-সৈকত, ঝাউবীথি ঘেরা এই দৃষ্টিনন্দন ক্রিকেট ভেন্যু পরিদর্শনে আসেন। এ সময় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিসার্ডসন বলেন, বাংলাদেশ যে কোন ক্রিকেটের জন্য নিরাপদ এক দেশ। কক্সবাজারও এর বাইরে নয়। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাাতিক ক্রিকেট স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দিলে শুধু যুব বিশ্বকাপ নয়, বিশ্বের যে কোন পর্যায়ের ক্রিকেট আয়োজন করা সম্ভব।

এদিকে পরিদর্শনকালে আইসিসি প্রতিনিধিদলে ছিলেন আইসিসি ইভেন্ট প্রধান ক্রিস ট্রেটলি, নিরাপত্তা উপদেষ্টা কাল নরেস, র‌্যাক ডিকাসন। এছাড়া বিসিবির পরিচালক ও সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক, লোকমান হাকিম ভূঁইয়া, সিও নিজাম উদ্দিন, মাহমুদুল করিম মাদুসহ বিবিসির উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিনিধি দলের সাথে ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.