নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
শেখ রাসেল স্মৃতি সংসদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঈদগাঁও উপজেলার তরুণ রাজনৈতিক কর্মী এম আবু হেনা সাগর।
জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ছিদ্দিক নয়ন এবং সাধারণ সম্পাদক আলী উল্লাহ সিকদার আকাশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আইডি থেকে এক বিবৃতিও প্রকাশ করেন।
সাগর ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সেই সাথে ওয়ার্ড আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক ও আমরা কজন মুজিব সেনা, ঈদগাঁও উপ জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল।
সহ-সভাপতি পদে দায়িত্ব দেয়ায় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেছেন তিনি। সে সাথে ঈদগাঁওসহ জেলাবাসীকে শুভেচ্ছা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.