
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা যুবদল আয়োজিত শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৪ আগষ্ট (বুধবার) বিকেলে উপজেলা যুবদল ব্যানারে ঈদগাঁও স্টেশনে দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন- উপজেলা যুবদলে আহবায়ক মোহাঃ কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহবায়ক মোঃ আবু হেনা, মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, আবদুল্লাহ আল মামুন কাউছার ও সদস্য সচিব বেলাল উদ্দিনসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচার দাবী করেন। পরে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.