সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ২ বাংলাদেশি নিখোঁজ’

‘শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ২ বাংলাদেশি নিখোঁজ’

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ২ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (২১ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ ঘটনায় শ্রীলঙ্কার সরকারের সঙ্গে বাংলাদেশি হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, এখন পর্যন্ত ২ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের সদস্যদের খোঁজ রয়েছে, তাদের মাধ্যমে জানার চেষ্টা করছি। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করছেন। তাদের নাম-পরিচয় কিংবা অন্যান্য বিস্তারিত আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে আশা করছি, তাদের সবাইকে কোনো হোটেল বা হাসপাতালে রাখা হয়েছে।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.