রফিক মাহামুদ, কোটবাজার :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের নর্বনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বারদের বর্ণাঢ্য সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই বিকাল ৩ টায় স্থানীয় থাইংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পালংখালী ইউনিয়নের সচেতন নাগরিক ও শিক্ষিত সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য ব্যতিক্রমধর্মী এ সংবর্ধনার আয়োজন করেন। নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হকের সভাপতিত্বে ও রিদুয়ানুল আজিজের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, অবেহেলিত জনপদ পালংখালী ইউনিয়নকে একটি মডেল সন্ত্রাস ও ইয়াবামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সচেতন শিক্ষিত সমাজের বিকল্প নেই। তাই পালংখালী ইউনিয়নের উন্নয়নের দ্বারাবাহিকতা অব্যাহত রাখতে হলে জনপ্রতিনিধিদের দলবল ও ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষিত যুবকদের সাথে নিয়ে উন্নয়নের কাজ সমাপ্ত করতে হবে।
এসময় সংবর্ধিত জনপ্রতিনিধি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মহিলা মেম্বার পারভীন আক্তার মুন্নি, রিজিয়া আক্তার, রাশেদা বেগম, ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী, মোজাফফর আহমদ সওদাগর, জয়নাল আবেদীন, তোফাইল আহমদ, নুরুল হক, কামাল হোসাইন।
অন্যানদের মধ্যে উপস্থিত থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, থাইংখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা আবুল আলা হেলালী, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছব্বির আহমদ, শিক্ষক নুরুল আক্তার সিকদার, ইঞ্জিনিয়ার তারেকুর রহমান, কবি ও সাহিত্যিক নুরুজ জলিল, মোজাম্মেল হক, নুরুল আবছার চৌধুরী, মাহবুব কাদের, সাবেক ছাত্র নেতা ইউসুফ, আনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নুরুল আমিন। এছাড়াও সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক সহ শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.