সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সচিব হেলালুদ্দিন আহমদের রোগমুক্তি কামনায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

সচিব হেলালুদ্দিন আহমদের রোগমুক্তি কামনায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

http://coxview.com/wp-content/uploads/2021/09/Doa-Mahfil-Sagar-19-9-21.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী হেলালুদ্দীন আহমেদের রোগ মুক্তি কামনায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ই সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল করিম মাদু।

অন্যদের মাঝে অংশ নেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, কবির আহমদ, মো: রেজাউল করিম, এসএম তারেকুল হাসান তারেক, শিক্ষক আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, আবদুল খালেক, মোজাম্মেল হক, গিয়াস উদ্দিন বাহার ও শামসুল আলমসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.