সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরুর মায়ের মৃত্যু : জানাযায় শোর্কাত মানুষের ঢল

সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরুর মায়ের মৃত্যু : জানাযায় শোর্কাত মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও উত্তর মাইজপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার ছৈয়দুল আলমের স্ত্রী, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম আলমগীর চৌধুরী হিরু ও সাবেক জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সাবেক ছাত্রনেতা মরহুম রাশেদ উদ্দিন বাবর, সদর যুবলীগ নেতা রাশেল উদ্দিন মুকুলের শ্রদ্ধেয় মাতা জমরুদ মহল ৯ই সেপ্টেম্বর রাত ১২.২০ মিনিটের দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একইদিন সকাল সাড়ে ১১টায় স্থানীয় মাতবর জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় শোর্কাত মানুষের ঢল নামে।

জানাযায় অংশ নেন- সদর আ,লীগের সভাপতি আবু তালেব, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম ,জেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক,সাবেক যুবনেতা মাহবুবুর রহমান মাবু, জেলা আ,লীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, সদর আ,লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমির,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, মুজিবুর রহমান, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সদর যুবলীগ সভাপতি ইফতেখাইর উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চেয়ারম্যান ছৈয়দ আলম, ইমরুল হাসান রাশেদ, টিপু সুলতান, আ,লীগ নেতা তারেক আজিজ, মোজাহের আহমদ, সেলিম মোর্শেদ ফরাজী,উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক শহিদ, সাধারণ সম্পাদক শওকত আলম, নয়না পরিবার ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাচ, যুবদল সভাপতি আজমগীর,সাধারন সম্পাদক কামাল উদ্দিন,জেলা তরুন প্রজন্ম দলের সাধারন সম্পাদক মামুন সিরাজুল মজিদ,মেম্বার বজলুর রশিদ,সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ছাত্রনেতা আবুহেনা বিশাদসহ সর্বশ্রেনী পেশার অসংখ্য লোকজন।

জানাজা শেষে মরহুমাকে মসজিদের পাশ্বর্বতী কবরস্থানে দাফন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.