
এম আবুহেনা সাগর, ঈদগাঁও :
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন বলেছেন, বুধবার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় কোন অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার্থীদের সকাল ৯ টায় কেন্দ্রে ঢুকতে হবে। এরপর কেন্দ্রের গেইট বন্ধ করা হবে। তবে বিশেষ কারণে কোন পরীক্ষার্থী ৯ টার পরে আসলেও বিবেচনা করা হবে। তিনি ঘোষণা দেন, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করলে কেন্দ্র সচিবদের পুরষ্কৃত করা হবে। শিক্ষকদেরও ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে।
তিনি ৩১ অক্টোবর সকালে ঈদগাঁওতে সদর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত পরীক্ষা সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে হাইস্কুলে আয়োজিত এ সভায় পরীক্ষা পরিচালনা ও গ্রহণ সংক্রান্ত ধারণা দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত। আলোচনা করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক এ.কে এম আলমগীর। অংশ নেন পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসা সুপার আনিছ মো. আবদুল্লাহ ও ভোমরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাব্বির আহমদ।
এতে অন্যান্যের মধ্যে ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল হক, ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নজিবুল ইসলাম, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, মুনচেহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল কবির, কক্স-২ কেন্দ্রের সচিব এম. মোখতার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পর্যবেক্ষক ও পরীক্ষার কাজে সংশ্লিষ্টরা অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.