সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাগরে নিখোঁজ পোকখালীর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার : হদিস নেই অন্যজনের

সাগরে নিখোঁজ পোকখালীর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার : হদিস নেই অন্যজনের

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ও চৌফলদন্ডী মধ্যবর্তী এলাকার পশ্চিমে মহেশখালীর সাগর মোহনায় শখের বসে মাছ শিকার করতে গিয়ে কাল বৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজে দুইদিন পর একজনের মৃতদেহ মহেশখালীর শাপলাপুর থেকে উদ্ধার করা হলেও অন্য আরেক জনের এখনো হদিস নেই। উদ্ধার হওয়া কিশোর লোকমান হাকিম (১৩) পোকখালী ইউনিয়ের দক্ষিন নাইক্যংডিয়া এলাকার মৌলভী নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়। মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান রফিক আহমদ।

নিখোঁজ অপর শফিউল্লাহর ফুফাত ভাই জালালাবাদ ইউনিয়নের মেম্বার নুরুল আলম জানান, ২রা মে বারটার দিকে তার মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। তারা তাৎক্ষনিক বিষয়টি পোকখালী এলাকার জেলেদের কাছে খবর পাঠালে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ সহ স্বজনরা বোট যোগে মহেশখালী শাপলাপুর গিয়ে লাশটি লোকমান হাকিমের বলে শনাক্ত করে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিকালে তারা আট বন্ধু মিলে শখের বসে নৌকা নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। এ সময় কাল বৈশাখীর তান্ডবে তাদের বহনকৃত নৌকাটি ডুবে গেলে ছয় জন সাঁতার কেটে কুলে ফিরে আসলেও অন্য ২জন নিখোঁজ হয়ে যায়। দুইদিন সম্ভাব্য স্থানে উদ্ধার অভিযান চালিয়েও পাওয়া যায়নি তাদের জীবিত অথবা লাশ। অবশেষে একজনের মৃতদেহ উদ্ধার হলেও আরেকজন শফিউল্লাহকে খুঁজে পায়নি তার স্বজনরা। এ নিয়ে তার পরিবারে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.