
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-১ এলাকা থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়।
রহমত আলী আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের দেহরক্ষী। ওই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ।
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া রহমত আলী কাজ করতেন আবুল কালাম আজাদ নাম পরিচয়ে।
গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইন ট্রিতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন দুই ছাত্রী। গত ৬ মে বনানী থানায় মামলা করেন ওই দুই ছাত্রীর একজন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।
গত ১১ মে সিলেটে গ্রেপ্তার হন মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। আজ রাজধানীর নবাবপুর থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে গ্রেপ্তার করে র্যাব। দেহরক্ষীসহ চারজনকে গ্রেপ্তার করা হলো। বাকি থাকল আরেক আসামি নাঈম আশরাফ।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত এবং সাকিফ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র:ntvbd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.