সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সাবরাং নয়াপাড়া ব্যবসায়ী সমিতির ইউপি সদস্য শরীফ বলি পুনরায় সভাপতি নির্বাচিত

সাবরাং নয়াপাড়া ব্যবসায়ী সমিতির ইউপি সদস্য শরীফ বলি পুনরায় সভাপতি নির্বাচিত


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সাবরাং দক্ষিণ নয়াপাড়া বাজার উন্নয়ন ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিঃএর (রেজিঃ নং ৫৮০) ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সাবরাং ইউনিয়নের বর্তমান মেম্বার, মো. শরিফ বলি (চেয়ার) ১৫০ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ বেলাল (আনারস) ১০৬ ভোট।

এদিকে এ্যাডভোকেট মাহমুদুল হক (মাহমুদ)’র বড় ভাই মৌলভী জিয়াউল হক (তলোয়ার) ১২৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওঃ আবদুল জলিল (কলসী) ১২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, এছাড়া এরশাদ মিয়া (ফুটবল) ২০8 ভোট, আমান উল্লাহ (মোরগ) ১৮২ ভোট, আবদুল লতিফ (টিউবওয়েল) ১৫০ ভোট পেয়ে সাধারন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সাধারন সম্পাদক পদে ফরিদ আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় উক্ত পদে নির্বাচন হয়নি।

এবারের মোট ভোটার সংখ্যা ২৬৩। উক্ত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কবির আহমদ।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.