সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাবেক এডঃ আব্দুর রশিদ এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

সাবেক এডঃ আব্দুর রশিদ এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেসবিজ্ঞপ্তি :

উখিয়া উপজেলার নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ অদ্য ২২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ভোর ৫ টার সময় কক্সবাজারের টেকপাড়ার জনতা সড়কস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর।

অদ্য ২২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেসে পার্শ্বোক্ত কবরস্থানে মরহুমের দাফন করা হবে।

উখিয়ার উপজেলা নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.