সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাবেক কউক চেয়ারম্যানের উদ্যোগে ঈদগাঁওতে শীতবস্ত্র বিতরণ

সাবেক কউক চেয়ারম্যানের উদ্যোগে ঈদগাঁওতে শীতবস্ত্র বিতরণ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা এই স্লোগানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (৮ জানুয়ারী) কক্সবাজারের নতুন উপজেলার ঈদগাঁওর মাইজ পাড়া, পাহাঁশিয়াখালী, ফরাজীপাড়া, পুকুরিয়াঘোনা, ঈদগড়সহ বিভিন্ন পয়েন্টে শীতার্থ অসহায় লোকজনের মাঝে শতাধিকেরও বেশি শীত বস্ত্র বিতরন করেছেন। এসময় তিনি বলেন, আমাদের চারপাশে অসহায় মানুষরা যাতে শীতে কষ্ট না পায় তার জন্য এই উদ্যোগ।

৯ জানুয়ারী (সোমবার) সকালে ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ায় সাবেক কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদের পক্ষে এলাকার হতদরিদ্র, কর্মজীবী ও প্রতিবন্ধিদের মাঝে শীতবন্ত্র বিতরন করেন ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর। এসময় এলাকার লোকজন অংশ নেন। শীতকাপড় পেয়ে খুশিতে উৎফুল্ল হন সাধারন মানুষ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.