
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছিল লামা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ ময়নুল ইসলাম লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এইসব রিসোর্ট খুলে দেয়া হয়।
তিনি আরো জানান, গত ১ জুন উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ধস এর সম্ভাব্য আশংকা থাকায় পর্যটন কেন্দ্র, রিসোর্টগুলো বন্ধ রাখা হয়। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দূর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র/রিসোর্ট খোলা রাখা যেতে পারে। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।
জানা যায়, গত ১ জুন উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও সুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত এসব পর্যটন কেন্দ্র আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরী বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা জারি করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.