
আলোচিত উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে সিনিয়র সহকারী সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়েছে। আজ ১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলিপূর্ব এই পদায়নের আদেশ জারি করা হয়। বর্তমান বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসছিলেন তারিক সালমন।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু গত ৭ জুন মামলা করেন। ১৯ জুলাই আদালতে হাজির হন তারিক সালমন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন। একই বিচারক দুই ঘণ্টা পর ইউএনও তারিকের জামিন মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গনে ইউএনও তারিককে পুলিশ ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। তারিক সালমনকে গ্রেফতারের ওই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিস্মিত হয়েছেন জানিয়ে তার উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, ওই ছবিতে বিকৃত করার মতো কিছু তারা দেখেননি বরং এটি একটি ‘সুন্দর কাজ’, রীতিমত ‘পুরস্কার পাওয়ার যোগ্য’।
এছাড়া ইউএনওকে হয়রানির ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য গত ২৪ জুলাই বরিশালে জেলা প্রশাসক (ডিসি) গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার ডিসি বশিরুল আলমকে ওএসডি করা হয়।
সূত্র:deshebideshe.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.