সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সেচ্ছাসেবকলীগের সম্মেলনে বক্তারা- বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

সেচ্ছাসেবকলীগের সম্মেলনে বক্তারা- বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শনিবার (৩১আগস্ট) বিকেলে ঈদগাঁও স্বেচ্ছাসেবকলীগের ৭নং ওয়ার্ডের উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর সেচ্ছাসেবকলীগ সভাপতি এড: একরামুল হুদা।

প্রধান বক্তা ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, বিশেষ অতিথি, ওয়ার্ড আ,লীগের সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন।

বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা লিয়াকত, মোহাম্মদ নুর, লেদু মিয়া, ছৈয়দ নুর, রহিম। ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম মাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড: সাজিদের পরিচালনায় অনুষ্টিত সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে সভাপতি হিসেবে নিবার্চিত করেন, শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন। একইদিন সন্ধ্যায় হাসিনা পাহাড় শাখার সম্মেলন অনুষ্টিত হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে তিনটি ইউনিট কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, ইউনিয়ন কমিটি অনুমোদনের এক মাসের মাথায় ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মাঠ গোছাতে তৎপর হয়ে উঠেছে সেচ্ছাসেবকলীগ নব কমিটির নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.