সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদি আরবে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

সৌদি আরবে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। ৪ জুলাই, বুধবার সকাল ৭টার দিকে জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নড়াইলের মনিরুল, সিলেটের সুজন, চট্টগ্রামের সৈয়দ, মাগুড়ার শাহ আলম ও ইলাহী।

দুর্ঘটনায় আরও সাতজন আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ওই বাসে থাকা শ্রমিকরা পুলিশকে জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটিতে করে ১৬ জন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ বাসটির টায়ার বিস্ফোরণ হলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ বাংলাদেশির মৃত্যু হয়। এ সময় আহত হন আরও সাতজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।’

সূত্র:আবু আজাদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.