মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সৌদি আরবে কাজ শেষ করে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন কক্সবাজারের পেকুয়ার নুরুল ইসলাম বাদশা (৪০) নামের এক যুবক। এসময় আরো চার প্রবাসী আহত হন। তাদের সৌদি পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত শনিবার রাত ১০টায় সৌদি আরবের জিজান জেলার দারব এলাকার পতেহা সড়কে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম বাদশা (৪০) কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়ার মধুমাঝির বাড়ির আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন- পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো.নুরুন্নবী (২৭), মিয়াপাড়া এলাকার আসাদু মিয়া (২৩), মো.ছোটন (২৫) ও কক্সবাজার সদর উপজেলার মো.আব্দুল্লাহ (২৪)।
স্ত্রী-সন্তান, মা-বাবা ও ভাই-বোনদের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাস জীবন বেছে নিয়েছিলেন নুরুল ইসলাম বাদশা (৪০)। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগলি থেকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে ৬ বছর ও ৩ বছর বয়সি দুটি মেয়ে রয়েছে। প্রবাসী স্বামীর আয়ে ভালই চলছিলো সংসার। স্বপ্ন ছিলো! প্রবাসী আয়ে নতুন ঘর তৈরী করবেন। সে ঘরে স্ত্রী-সন্তান ও মা-বাবাদের নিয়ে হাসি-খুশিতে থাকবেন। কিন্তু এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার সেই স্বপ্ন। ফলে তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। এতে পরিবারের নেমে এসেছে শোকের কালো ছায়া। নিহত হলে সমাপ্তি ঘটে তার স্বপ্নে।
সৌদি প্রবাসী মিয়াপাড়ার বাসিন্দা মোরশেদ হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহণকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ বাদশা ঘটনাস্থলে নিহত হয়। অপর চারজন গুরুতর আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাদশার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, বাদশার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.