সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদিতে গোলাগুলিতে নিহত ৬

সৌদিতে গোলাগুলিতে নিহত ৬

সৌদি আরবে গোলাগুলির ঘটনা ঘটেছে।দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

সৌদি পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জায়েদ আল-ডাব্বাশ জানান, মঙ্গলবার আসির প্রদেশে এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক।

তিনি বলেন, এ অপরাধে ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছেন প্রসিকিউটররা।

সৌদিতে এ ধরনের ঘটনা (মাস শুটিং) বিরল।

এদিকে, এই গোলাগুলির ঘটনা সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.