
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের নুরুল আমিন মৃত্যুবরণ করেছেন। ৪ সন্তানের জনক তিনি। ১১ আগস্ট সকালে মক্কাস্থ সিসা হাসপাতালে আমিন মৃত্যুবরণ করেন।
সূত্র মতে, ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্যাম ৩নং ওয়ার্ডের মৃত আলী আহমদের দ্বিতীয় পুত্র নুরুল আমিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রবাসী সহকর্মী ও স্বজনরা মক্কাস্থ সিসা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর সংবাদ দেশে পৌছলে পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আরো পড়ুন: মেজর সিনহা হত্যা- পুলিশের দায়ের করা দুই মামলার ৩ সাক্ষীর ৭ দিনের রিমান্ড মন্জুর
স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম মৃত্যুর খবর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.