সাম্প্রতিক....
Home / জাতীয় / স্কুলে ভর্তি শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ

স্কুলে ভর্তি শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ


অনলাইন ডেস্ক :

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে। আর এর মাধ্যমে আবেদনকৃত প্রায় ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তারা জানতে পারবে কে কোন বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন।

তিনি বলেন, ‘লটারি আয়োজনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১২ ডিসেম্বরের পরিবর্তে লটারি হবে আগামী ১৭ ডিসেম্বর। কারিগরি কিছু জটিলতায় তারিখ পরিবর্তন হয়েছে।’


সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন গত ৩০ নভেম্বর বিকাল ৫টায় শেষ হয়েছে। এবার লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণের পালা।


গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।


তবে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। আজ ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম উপস্থিত থাকবেন।


যেভাবে জানা যাবে ফল:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপ-পরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তির আবেদন করেছে, লটারি কার্যক্রম শেষ হওয়ার পর তাদের ঐ মোবাইলে এসএমএস চলে যাবে। এরপর নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন।


আর ঐ ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ স্কুলের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। ডাউনলোড করা ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে মাউশি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.