সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / হবিগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে আবুল মনসুর-সামছুল হক

হবিগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে আবুল মনসুর-সামছুল হক

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি মোঃ আবুল মনসুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সামছুল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বর্তমান কমিটির লাইব্রেরী সম্পাদক দেওয়ান জাকির হোসেন মোঃ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৪২৭ বাংলা বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ ৯ পদে আওয়ামী লীগ সমর্থিত এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৬ পদে বিএনপিপন্থি প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

অ্যাডভোকেট জাকারিয়া জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ৫৮৭ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫০৭ জন ভোটার।

সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন- সভাপতি মোঃ আবুল মনসুর চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুল আলম শাহজাহান, সাধারণ সম্পাদক সামছুল হক, যুগ্ম সম্পাদক (১ম শাখা) মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক (২য় শাখা) মোহাম্মদ আবুল ফজল (২), লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (২), ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক প্রতীম গোপ, মহিলা বিষয়ক সম্পাদক গুলশান আরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

এছাড়া সিনিয়র সদস্য পদে মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ ফারুকুর রহমান (২), নির্মল ভট্টাচার্য্য ও মোঃ ইলিয়াছ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে জুনিয়র সদস্য হিসেবে মোঃ আব্দুল্লাহ আল বাকের, মোঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল কাইয়ুম (৩) নির্বাচিত হয়েছেন।

 

সূত্র:lawyersclubbangladesh.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.