সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদগাঁও ঐক্য পরিবারের কোরান শরীফ বিতরণ

হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদগাঁও ঐক্য পরিবারের কোরান শরীফ বিতরণ

http://coxview.com/wp-content/uploads/2022/01/Quran-sagar-7-1-22_copy_3952x1778.jpg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জোয়ারিয়ানালার গুচ্ছগ্রামের তাহসিনুল কোরান মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ৩৫টি কোরআন শরীফ বিতরন করলেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
গতকাল দুপুর আড়াইটার দিকে এতিমখানা স্বশরীরে পরিদর্শন পূর্বক ৩৫ হেফজ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়। এই সময় শিক্ষার্থীরা কোরআন পেয়ে মহা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
এতে উপস্থিত ছিলেন, মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মোহাম্মদ হারুনর রশিদ, হাফেজ ক্বারী শাকের,হাফেজ মনজুরুল ইসলাম হাফেজ আবদুল ওয়াদুদ, হাফেজ নুরু ও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর,ইমরান তাওহীদ রানা,সদস্য ইমরান মাহমুদ জনি।
কোরআন শরীফ বিতরন শেষে হাফেজ হারুনের পরিচালনায় সকলের সু-স্বাস্থ্য কামনার লক্ষ্যে এক মোনাজাত অনুষ্ঠিত হয়।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.