
-: আমিনা আক্তার :-
হেমন্ত মানে-
নীলাভ আকাশে মেঘেরা ভাসে।
পাখিরা করে গান সারাবেলা।
হেমন্ত মানে-
মিষ্টি রোদ শীতল হাওয়া।
এ যেন অন্য রকম ভালোলাগা।
হেমন্ত মানে-
শিউলী- দোলন চাঁপার গন্ধে
মাতাল হাওয়া।
হেমন্ত মানে-
নদীর ধারে কাশফুলের মেলা।
বাতাসে দোল খায় সারাবেলা।
হেমন্ত মানে-
কুয়াশার চাদর ঢাকা,
আমার সোনার বাংলা।
হেমন্ত মানে-
ফসলের উপর সোনালী রোদ।
পাকা ধানের সুগন্ধে ভরা চারপাশ।
হেমন্ত মানে-
নতুন ফসলের আনন্দে,
কৃষাণ-কৃষাণীর মুখে হাসি।
হেমন্ত মানে-
পিঠে পায়েশের নিমন্ত্রণ।
ছোট বড় সবাই হাসিখুশি।
হেমন্ত মানে-
কবির মনে আনন্দ,
ছন্দে, ছন্দে, লিখে কবিতা।
যেন কবিতা লেখার পালা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.