টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকায় ককটেল বিস্ফোরণে ২ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ২৮ডিসেম্বর সোমবার বিকাল ৩টার দিকে টেকনাফের হ্নীলা উত্তর রঙ্গিখালী গাজীপাড়ার মৃত ছৈয়দুল আমিনের পুত্র নেওয়াজ উদ্দিন ও ছাবের আহমদের পুত্র নুরুল আবছার ককটলে তৈরী করে পরীক্ষা করার সময় আকস্মিক একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় নুরুল আবছারের হাতের আংশ ছিঁড়ে পড়ে যায় ও নেওয়াজ উদ্দিন রক্তাক্ত ও আহত হয়। এই ঘটনা জানাজানি হওয়ায় আহতরা সিএনজিযোগে চিকিৎসার জন্য কক্সবাজারের দিকে রওনা দেয়। তবে আহতের লোকজন দাবী করছে তাদের প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে। তা উল্টো তাদের উপর চাপিয়ে দিচ্ছে। অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তা অস্বীকার করে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত সত্য কোনটি তা বের করার আহবান জানান।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান-ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি এই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.