সাম্প্রতিক....
Home / জাতীয় / ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী শমী

১০৭৭ ভোট পেয়ে বিজয়ী শমী

অভিনয় কমিয়ে দিয়ে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়েই বেশি ব্যস্ত ছিলেন শমী কায়সার। ধীরে ধীরে তিনি ব্যবসায়ী হিসেবেও পরিচিতি লাভ করতে থাকেন। আর এবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন শমী কায়সার।

গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ভোটগ্রহণ করা হয়। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।

শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন। ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।

শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.