
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২০ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে। ছুটির তালিকার বিভিন্ন পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তালিকাটি মঙ্গলবার (৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।
অনুমোদিত নতুন ছুটির শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ২০২০ সালের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধবাষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সকল টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।
অন্যদিকে ২০২০ সালের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বড় ছুটি হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। এছাড়া বড় ছুটি হিসেবে শীতকালীন অবকাশ যাপনে ১৫ থেকে ২৯ ডিসেম্বর ছুটি অনুমোদন করা হয়েছে।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.