
অনলাইন ডেস্ক :
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
- ৬৯ – দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধীনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ, তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।
- ১১৪৭ – চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরদ্ধার করেন।
- ১২৬০ – ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
- ১২৬০ – মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয়।
- ১৩৬০ – দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
- ১৬০৫ – মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
- ১৬৪৮ – ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৭৯৫ – পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া,প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
- ১৮১২ – নেপলিয়ানের যুদ্ধের গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।
- ১৮৫১ – কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
- ১৮৫৭ – ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব,শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬১ – বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
- ১৯০১ – এ্যানি এডিসন টেইলর,একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাতন পার হন।
- ১৯১১ – অভরিল রাইট্ তার আবিস্কৃত উডোজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।
- ১৯১২ – প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
- ১৯২৬ – উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।
- ১৯৩১ – জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধ্বজাহাজ ডুবে যায়।
- ১৯৪৫ – জাতিসংঘের যাত্রা শুরু।
- ১৯৪৬ – ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
- ১৯৪৭ – ওয়াল্ট ডিজনী “হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটী” দৃঢ়ভাবে সমর্থন করেন।
- ১৯৫৪ – ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
- ১৯৫৭ – আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য “X-২০ ডায়না-সয়ার” কর্মসুচী চালু করে।
- ১৯৬০ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।
- ১৯৬৪ – আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৪ – যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধিনতা অর্জন করে।
- ১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।
- ১৯৮০ – ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশি লোক গ্রেফতার হয়।
- ১৯৮৪ – ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)।
- ১৯৮৬ – হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।
- ১৯৯৫ – বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।
- ১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।
- ১৯৯৮ – ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
- ২০০৩ – কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।
- ২০০৫ – ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
- ২০০৮ – “ব্লাডি ফ্রাইডে”, এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্স নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০ শতাংশ পর্যন্ত নেমে যায়।
- ২০১৯ – আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত (৬এপ্রিল, ২০১৯)।
- ২০২২ – ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন।
জন্ম :
- ১৫০৩ – পর্তুগালের ইসাবেলা
- ১৬৩২ – অ্যান্থনি ভন লিউয়েনহুক, ডাচ্ অণুজীব বিজ্ঞানী।
- ১৬৭৫ – ইংরেজ সেনা এবং রাজনীতিবিদ রিচার্ড টেম্পল।
- ১৭১০ – ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।
- ১৭৭৫ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
- ১৮০৪ – জার্মান ফিজিস্ট ওয়েলহাম এডুয়ার্ড ওয়েবার।
- ১৮১১ – জার্মানসঙ্গীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।
- ১৮৫৪ – জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।
- ১৮৮৭ – স্পেনের রানি ভিক্টরিয়া উইজেন অভ ব্যাটেনবার্গ।
- ১৮৯০ – শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
- ১৮৯১ – ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।
- ১৮৯৪ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বাঙালি লেখক।
- ১৮৯৯ – ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
- ১৯০৩ – প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।
- ১৯০৬ – রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।
- ১৯১৪ – লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।
- ১৯২১ – রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।
- ১৯৩০ – মালয়েশিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।
- ১৯৩২ – নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
- ১৯৩৬ – সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
- ১৯৩৯ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
- ১৯৬৮ – বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান।
- ১৯৭৬ – ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরাওয়াত।
- ১৯৮০ – কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী।
- ১৯৮৫ – ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।
- ১৯৮৬ – ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।
মৃত্যু :
- ১২৬০ – সাইফ আদ্দিন কুতুয মিশরের মামলুক সুলতান।
- ১৫৩৭ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
- ১৯৫০ – চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।
- ১৯৫০ – রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।
- ১৯৫৪ – রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
- ১৯৫৮ – ইংরেজ দার্শনিক জর্জ এডওয়ার্ড মুর।
- ১৯৭৭ – হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
- ২০০১ – জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।
- ২০১৩ – মান্না দে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
- ২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
ছুটি ও অন্যান্য :
- জাম্বিয়ার স্বাধীনতা দিবস।
- জাতিসংঘ দিবস ৷
- আন্তর্জাতিক পোলিও দিবস
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.