সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ২৫ অক্টোবর; ইতিহাসের এইদিনে

২৫ অক্টোবর; ইতিহাসের এইদিনে

#সাবিনা খাতুন #২৫ অক্টোবর; ইতিহাসের এইদিনে #www.coxivew.net #birthday #Day #Sabina Khatun #Football #Sports #জন্মদিন https://coxview.net/sabina-khatun-www-coxivew-net-birthday-day-football-sports/
সাবিনা খাতুন; একজন বাংলাদেশী পেশাদার ফুটবলার যিনি একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য এবং প্রাক্তন অধিনায়ক। তিনি ১৯৯৩ সালের এইদিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন।

 


অনলাইন ডেস্ক :
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। জন্ম ও মৃত্যু হয় অনেকের। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলী :

  • ১১৫৪ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
  • ১৭৬০ – তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
  • ১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
  • ১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
  • ১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
  • ১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
  • ১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
  • ১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
  • ১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
  • ১৯৭১ – পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
  • ১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
  • ১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
  • ১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
  • ১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
  • ১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
  • ২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

 

জন্ম :

  • ১৮০৬ – ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক।
  • ১৮১১ – এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
  • ১৮৮১ – পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার
  • ১৮৮২ – আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।
  • ১৮৮২ – আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন
  • ১৮৮৯ – আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার
  • ১৮৯১ – কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী
  • ১৯০২ – স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।
  • ১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।
  • ১৯২৪ – বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক
  • ১৯২৫ – তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী
  • ১৯২৯ – অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা
  • ১৯৩৩ – সন্দীপন চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক
  • ১৯৩৭ – উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার
  • ১৯৪৫ – অপর্ণা সেন, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং পরিচালিকা
  • ১৯৪৭ – কবি মাহাবুব সাদিক
  • ১৯৫৮ – ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক
  • ১৯৬৫ – নবনীত নিশান, ভারতীয় অভিনেত্রী
  • ১৯৬৯ – ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল
  • ১৯৮৪ – আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী
  • ১৯৮৭ – উমেশ যাদব, ভারতীয় ক্রিকেটার
  • ১৯৮৯ – নেহা সাক্সেনা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
  • ১৯৯৩ – আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল
  • ১৯৯৩ – সাবিনা খাতুন (ফুটবলার)
  • ১৯৯৪ – জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার
  • ১৯৯৫ – আহমেদ জ্যোতি (বিবিএ, এমবিএ), বাংলাদেশী ব্যাংকার

 

মৃত্যু :

  • ১৪০০ – ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
  • ১৪৫৯ – খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
  • ১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার।
  • ১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।
  • ১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
  • ১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
  • ১৯৭৩ – শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা।
  • ১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।
  • ১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
  • ২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
  • ২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।
  • ২০১৫ – পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.