সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ৩য় বারের মতো শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন টেকনাফের (ওসি) রনজিত কুমার

৩য় বারের মতো শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন টেকনাফের (ওসি) রনজিত কুমার

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

তিনিই সেরা, বার বার যিনি সেরা পুরস্কার আদায় করে টেকনাফবাসীর মনের মাঝে স্থান করে নিচ্ছেন, তিনি হচ্ছেন টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া।

সূত্রে জানা যায়, ১১ অক্টোবর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম তাকে চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করেন। এই তিনি পরপর তিন বার সেরা ওসির সন্মাননা আদায় করে নিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এসএম রোকন উদ্দীন সহ রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের এএসপি (প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম প্রমুখ।

উল্লেখ্য, ওসি রনজিত বড়ুয়া কক্সবাজার জেলায় ৫ বার ও চট্টগ্রাম রেঞ্জের এবার সহ ৩ বার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পান।

সম্মাননা প্রাপ্তিতে ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সকল ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় এ প্রাপ্তি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্টমন্ত্রী এবং আইজিপি’র নির্দেশে মাদকের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.