
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ৩ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা)র’ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্চ ছাফা বি.কম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মৌঃ মুহাম্মদ তাহের, সহ-সভাপতি আবু ইউছুফ মাতবর, মাহাবুবুল আলম মাতবর, আরিফ মোশারফ, এডভোকেট কামাল উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ তাহের, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম. আবুল শমা শামিম।
বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন (লালা),জাহেদুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিল্লুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, উপজেলা আ’লীগের সদস্য ও লেমশীখালী ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এ,টি,এম শাহা আলম কুতুবী, উপজেলা আওয়ামলীগের সদস্য আবু মুছা এম ইউপি, নেজাম উদ্দিন এম ইউপি প্রমুখ।
এ সময় দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.