
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় সারা দেশে তাপমাত্রা প্রতিদিনই কমছে। ৫০ বছরের রেকর্ড ভেঙে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে সৈয়দপুর জেলায় সোমবার দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, তীব্র শীতে এ অঞ্চলের মানুষ দুঃসহ জীবনযাপন করছে। বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না লোকজন।
রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এই শৈত্যপ্রবাহ আরও দুই-এক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সূত্র:priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.