সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’; #https://coxview.net/entertainment-kalki/

 

অনলাইন ডেস্ক :

মুক্তির মাত্র চার দিনেই বক্সঅফিস সিনেমাটি ঝড় তুলেছে। প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির সীমা ছাড়িয়ে আয় করে ফেলেছে। ‘কাল্কি’ নামের এ দক্ষিণী সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয়ের আলোকে সব রেকর্ড ভেঙে দিয়েছে।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে আয়ের ক্ষেত্রে ৫০০ কোটি ছাড়িয়ে গেছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। ভারতীয় বক্স অফিসেও একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে সিনেমাটি।


বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘কাল্কি ২৮৯৮ এডি’ রবিবার ছুটির দিনে ৮৫ কোটি রুপির ব্যবসা করেছে। দক্ষিণী ভাষা তো বটেই হিন্দিতেও ‘কাল্কি’র আয় কম নয়। মুক্তির মাত্র চারদিনেই হিন্দি ভার্সন থেকে মোট ১১০.৫ কোটি রুপির ব্যবসা করেছে।


তবে দক্ষিণী বেল্ট থেকে ‘কাল্কি’র আয় সবচেয়ে বেশি। বিশেষ করে তেলুগু সিনেবাজারে মোট ১৬২.১ কোটি রুপি ব্যবসা করার খবর মিলেছে এখন পর্যন্ত। তামিল ভার্সন থেকে আয় ১৮.৩ কোটি। এদিকে মালয়ালম ভার্সনে ৯.৭ কোটি আর কন্নড় ভার্সনের কালেকশন ১.৮ কোটি টাকা।


‘কাল্কি’ নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চনকে। আর খল চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর সিনেমায় বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.