কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সদ্য ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে তিনি মর্যাদাকর এ পদে অধিষ্টিত হন। এই কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন। কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার জসিম উদ্দিন ইতোপূর্বে ১৯৭৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত কক্সবাজার মহকুমা ও জেলা দলের হয়ে মাঠ মাতিয়েছেন।
এছাড়া ১৯৮৫ সালে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, এরপর যুগ্ম সম্পাদক, পরে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ। পাশাপাশি তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
কৃতি ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ জসিম উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় কক্সবাজারের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদিদের মাঝে খুশির বান বইছে।
অভিনন্দন
এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পদে অধ্যক্ষ জসিম উদ্দিন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার পক্ষে সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন প্রমূখ। ক্রীড়া সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজারের ক্রীড়া বিকাশে কৃতি এই ক্রীড়া সংগঠকের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।
-প্রেস বিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.