সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অবশেষে ঈদগাঁওর নাসী খালে ব্রীজ টেন্ডার সম্পন্ন

অবশেষে ঈদগাঁওর নাসী খালে ব্রীজ টেন্ডার সম্পন্ন

http://coxview.com/wp-content/uploads/2021/12/Bridge-Sagar-20-12-21-.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার ঈদগাঁও উপজেলার মাইজপাড়া-মেহেরঘোনা-কলেজ গেইট সংযোগ পথ (নাসী খালে) ব্রীজ টেন্ডার হয়েছে। এমন খবরে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দরা।


জানা যায়, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সার্বিক সহযোগিতায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলমের প্রচেষ্টায় ৫ কোটি টাকায় নাসী খালে ব্রীজের টেন্ডার সম্পন্ন হয় ২রা জুলাই।


সূত্র মতে, পূর্বেকার দিনে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া ও মেহেরঘোনা খালের উপর একটি ব্রীজের অভাবে দু’পাড়ের ১০ হাজারেরও বেশি মানুষের জীবন যাত্রায় নেমে এসেছিল চরম দুর্ভোগ। লোকজন মারা গেলে কবরস্থানে যাওয়া অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়ে। কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতসহ নানান কাজকর্মে স্থবিরতা নেমে এসেছিল।


এলাকার লোকজন জানান, ব্রীজের অভাবে বহুদিন ধরে চলাচলে কষ্ট পেয়েছে লোকজন। যানচলাচল করতে পারেনি বহুবছর। কাঠের সাঁকো দিয়ে কোন রকম পার হতে হয়েছে লোকজনকে।


কাঠের সাঁকোটি পার হয়ে মাইজ পাড়াসহ বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনে কাজকর্মে চলাফেরা করে যাচ্ছে বহুকাল যাবত ধরে। দীর্ঘবছর পর টেন্ডারের মাধ্যমে পূর্ণ হলো ব্রীজ নির্মাণের স্বপ্ন। আশ্বাসের বাণী এখন সত্য রুপে প্রমাণিত হল। যার ফলে ডিজিটাল যুগে উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আরেক ধাপ উম্মোচিত হয়েছে।

 

বর্ষা মৌসুসে বন্যার পানির তোড়ে কাঠের সাকোঁটি ভেসে নিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তার কোন রকম সাঁকো নির্মাণ করে। বর্ষা আর শুল্ক মৌসুমে সাঁকোটি ভাঙ্গাগড়া চলে। এলাকাবাসীকে মরণ দশায় ভোগতে হল প্রতিক্ষণে প্রতিমুহুর্তে।

 

ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি তারেক আজিজ জানান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় নাসী খালে ব্রীজের টেন্ডার হয়। কৃতজ্ঞতা প্রকাশ সাংসদের প্রতি।

 

ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম নাসী খালে পাঁচ কোটি টাকার ব্রীজ টেন্ডারের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.