
নিজন্ব প্রতিবেদক; ঈদগাঁও :
অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে অবশেষে জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফসীল জনসম্মুখে প্রকাশ পেল।
২৫শে নভেম্বর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিনের স্বাক্ষরে এ তাফসীল ঘোষিত হয়েছে।
ঘোষিত তাফসীল মতে, মনোনয়ন পত্র বিতরণ ও শেষ তারিখ ২৭ নভেম্বর থেকে ১ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৪ ডিসেম্বর, ভোট গ্রহন ও স্থান ১৫ ডিসেম্বর বিদ্যালয়ে।
তফসীল অনুযায়ী প্রতিষ্ঠাতা ১জন, দাতা ১জন, অভিভাবক ৪জন, সংরক্ষিত মহিলা অভিভাবক ১জন, শিক্ষক প্রতিনিধি ২জন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ১জন পদে নির্বাচন অনুষ্টিত হবে।
উল্লেখ্য যে, ২৪ নভেম্বর সচেতন অভিভাবক মহলের উদ্যোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিবার্চন স্বচ্ছ, জবাবদিহিতা ও প্রকাশ্যে করার দাবীতে সংবাদ সম্মেলন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.