
দীর্ঘদিন ধরে জনসমক্ষে ‘অনুপস্থিত’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার বেঁচে থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যমগুলো। গত ২১ এপ্রিল রিয়াদে রাজপ্রসাদে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ বিন সালমান মারা গেছেন বলেও ধারণা তাদের।
তখন ইরানের পত্রিকা কায়হান ‘এক আরব রাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাঠানো গোয়েন্দা তথ্যের’ বরাত দিয়ে বলেছিল, রাজপ্রাসাদে হওয়া ওই দিনের অভ্যুত্থানচেষ্টার ঘটনায় সৌদি যুবরাজের গায়ে অন্তত দুটি গুলি লেগেছে।
এদিকে আজ বুধবার (২৩ মে) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সৌদি যুবরাজের কয়েকটি ছবি প্রকাশ করেছে। তবে যুবরাজের ছবি প্রকাশ করলেও গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে সৌদি আরবের রাজপরিবারের বরাত দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্থ ও নিরাপদে আছেন বলে খবর জানিয়েছিল ডেইলি পাকিস্তান।
সৌদি যুবরাজ নিরাপদে ও সুস্থ আছেন। তিনি ওই সময় মিসরে অবকাশ যাপন করছেন বলেও জানিয়েছিল সংবাদ মাধ্যমটি।
তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন।
এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের এক প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।
তাদের ছবিতে দেখা যাচ্ছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সঙ্গে রয়েছেন বিন সালমানও। রাজপরিবার বলছে এটি গতকাল মঙ্গলবারের ছবি।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.