
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যায় থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২২ মে) বিকেলে তার মৃত্যুর বিষয়টি সময়নিউজকে নিশ্চিত করেছেন উত্তরা রিজেন্ট হাসপাতালের চিকিৎসক হাসিব। তাঁর মৃত্যুতে মিডিয়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে, তাজিন আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান।
এ সময় তিনি বলেন, ‘হার্ট অ্যাটাক হয়েছে বেলা ১২টায়। কিন্তু আমরা বেলা তিনটার দিকে খবরটি পেয়েছি। হাসপাতালের দিকে যাচ্ছি। তাজিনের আত্মীয়দের খবর দেয়া হয়েছে।’
তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.