অনলাইন ডেস্ক :
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা সোহানা সাবা। তবে এবার তিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিত কাজ করতে চান ক্যামেরার পেছনেও। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা। এরমধ্যে অন্যতম ‘অসম্ভব’ নামে একটি সিনেমা। অভিনেত্রী অরুনা বিশ্বাসের পরিচালনায় নির্মিত এ সিনেমা সাবা অভিনয় করেছেন তার স্বপ্নের চরিত্রে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অভিনয় জীবনের আকাঙ্ক্ষা থাকে ভালো একটি চরিত্রে অভিনয় করার। এ সিনেমায় আমি সেটাই পেয়েছি।’
সিনেমার প্রসারে বাংলাদেশ সরকার প্রতি বছর বেশকিছু ছবি নির্মাণের জন্য অনুদান দেয়।সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন সোহানা সাবা। যাত্রা শিল্পকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘অনেক ভালোলাগা নিয়ে কাজ করেছি। প্রত্যেক শিল্পীরই কিছু স্বপ্নের চরিত্র থাকে।
১৪ ডিগ্রি সেলসিয়াসে ১২ ঘণ্টা ধরে ভিজে একটি ৩ মিনিটের গানের জন্য শীতের রাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’ গানের তালে ঝুমবৃষ্টিতে নাচতে হয়েছে এ অভিনেত্রীকে।
এ সিনেমায় আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি, বলা যায় এটি আমার স্বপ্নের একটি চরিত্র। এজন্য শুটিং করার সময় চরিত্রটি দারুণ উপভোগ করেছি। পাশাপাশি এ সিনেমায় অরুনা দিদির মা শ্রদ্ধেয় জোৎস্না বিশ্বাস আন্টিকেও পেয়েছি। তার সঙ্গে আগেও আমি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। সিনেমাতেও কাজ করলাম, এটাও ভীষণ ভালোলাগার।’ এদিকে সোহানা সাবা এরইমধ্যে শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ নামে আরও একটি সিনেমার কাজ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.