প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতা মৌলানা ছৈয়দ আহমদ অদ্য ২৯ জানুয়ারি দুপুর ১ টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ২৯ জানুয়ারি রবিবার, বাদ মাগরিব কক্সবাজার সদর উপজেলার উত্তর পাতলী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতা মৌলানা ছৈয়দ আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাড: ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাড: মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.