সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: মোঃ নুর উল আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: মোঃ নুর উল আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ফওজিয়া আলম ইমা অ্যাডভোকেট এর পিতা বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ নুর উল আলম ১৯ ডিসেম্বর দিবাগত রাত ২ টার সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। এসময় তিনি স্ত্রী, ৩কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আজ ১৯ ডিসেম্বর, বেলা ১১ টার সময় জেলা আইনজীবী সমিতির সামনে মরহুমের ১ম জানাযা এবং বিকেল বাদ আছর চকরিয়ার ভেওলা মানিকচর বেতুয়া বাজার প্রাঙ্গনে ২য় জানাযা অনুষ্ঠিত হবে।


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মোঃ নুর উল আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.