
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য সন্তোষ কান্তি দে অ্যাডভোকেট এর মাতা লীলাবতি রানী দে (৭৫) অদ্য ২৫ জুলাই’ (মঙ্গলবার) সকাল ১১ টার সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার খুরুশকুলের হিন্দুপাড়া নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল ১৬ জুলাই, সকাল ৯ টায় খুরুশকুল মহাশ্মশানে প্রয়াতের দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য সন্তোষ কান্তি দে এর মাতা লীলাবতি রানী দে এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের প্রতি সদগিত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.