
পাকিস্তানের জমিয়তে উলামা-ই-ইসলামের নেতা মুফতি কিফায়েতউল্লাহকে আটক করে ত্রিশ দিনের জন্য কারাগারে নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে আটক করা হয়েছে বলে ইংরেজি দৈনিক ডনের খবরে জানা গেছে।
এদিকে দলটির আরেক নেতা ও সাবেক মন্ত্রী, সিনেটর হাফিজ হামদুল্লাহকে বিদেশি নাগরিক বলে ঘোষণা করেছে দেশটির জাতীয় তথ্যভাণ্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষ।
শনিবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিনি একজন আফগান নাগরিক। পাকিস্তানের নাগরিকত্ব পেতে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
কিন্তু তিনি রাজনৈতিক প্রতিশোধের শিকার বলে দাবি করছে জমিয়তে উলামা-ই-ইসলাম।
দলটি বলছে, তারা বাবাসহ কারও বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ নেই। ১৯৭৪ সালে তার বাবা শিক্ষা অধিদফতরের একজন কর্মকর্তা ছিলেন। এছাড়া নিজের নাগরিকত্বের প্রমাণ তিনি উপস্থাপন করেছেন।
পাকিস্তান সরকার এমন এক সময় এসব সিদ্ধান্ত নিয়েছে, যখন ইমরান খানকে প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরাতে আজাদি মার্চের ডাক দিয়েছে জমিয়তে উলামা-ই-ইসলাম।
রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ মুখে আজাদি পদযাত্রা শুরু হয়েছে। বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার লোক এই পদযাত্রায় অংশ নিয়েছেন।
পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাও এই পদযাত্রায় সমর্থন দিয়ে অংশ নিয়েছেন।
পদযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের কাশ্মীরি ভাইদের প্রতি আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের সঙ্গে সংহতি জানিয়ে একটা দিন পালন করবো।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.