সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আপডেট – চকরিয়ায় স্কুল শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণে অভিযোগে মামলা

আপডেট – চকরিয়ায় স্কুল শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণে অভিযোগে মামলা

Kidnapping -

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকাকে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত জোরপূর্বক অপরহণের পর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অপহরণের ২৪ ঘন্টা পর ভিকটিম জনতার সহায়তায় উদ্ধার হয়ে চকরিয়া থানায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার দায়ের করা মামলার আসামী হিসেবে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিকটাত্মীয়রা জানান, বুধবার মাগরিবের নামাজের পর একটি মাইক্রোবাসসহ ৪-৫জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত বাড়ীতে হানা দেয়। তারা বসতঘর থেকে শিক্ষিকাকে জোরপূর্বক গাড়ীতে তুলে অজানাস্থানে নিয়ে যায়। গাড়ীতে উঠানোর সময় শিক্ষিকা চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলেও গাড়ীটি দ্রুত চলে যাওয়ায় আটকানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাড়ী ফিরে আসে। তিনি অভিযোগ করে বলেন তাকে জোরপূর্বক অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।

ঘটনা জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে প্রথমে অপহরণের ঘটনা শুনেছি। সন্ধ্যায় ভিকটিম নিজেই থানায় উপস্থিত হয়ে দুইজনকে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের পাকড়াও করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.