সাম্প্রতিক....
Home / জাতীয় / আবারও বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণের তারিখ পরিবর্তন

আবারও বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণের তারিখ পরিবর্তন

 

আগামী ৪ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

বুধবার সকালে টেলিকম রিপোর্টাস নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরো বলেন, আগামী ৭ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে।

এ সময় মোস্তফা জব্বার বলেন, উৎক্ষেপণের যে তারিখ ছিল সম্ভাব্য তা এই মুহূর্তে ঠিক থাকছে। এখনো পর্যন্ত সম্ভাব্য তারিখ ৭ তারিখ। আমি সম্ভাব্য বলছি এই কারণে যতক্ষণ পর্যন্ত আকাশে না উঠতে দেখবো ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য থাকবে। আমাদের চ্যালেঞ্জ গুলো বেড়ে যাচ্ছে। আমার উৎক্ষেপণ জাতীয় পর্যায়ে উদযাপন করবো। উৎক্ষেপণের সময় ফ্লোরিডায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় থাকবেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.