আমেরিকার নিউ অরলিন্সের একটি খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম। রোববার এ গোলাগুলির ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে জানা যায়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।
পুলিশ জানিয়েছেন, ২ দলের সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫’শ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির সময় গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ২ জন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এসময় অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিত্সা দেয়া হয় এবং বাকিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: বিবিসি/শীর্ষ নিউজডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.