সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদমে ওমর ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন 

আলীকদমে ওমর ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন 

http://coxview.com/wp-content/uploads/2021/06/Manobbandhon-sagar-22-6-21-scaled.jpg
নিজস্ব প্রতিনিধি; ঈদগাাঁও :
পার্বত‍্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে ইমাম নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুককে হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন করলো পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
২২ জুন বিকেলে আলী কদম প্রেসক্লাব চত্তরে এ কর্মসূচি সম্পন্ন হয়।
সভায় বক্তব্য রাখেন- বান্দরবান পাবত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আলিঙ্গন হাসপাতাল চেয়ারম্যান ডা: মো: ইউসুফ আলী, ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান ও সাইফুল ইসলাম ত্রিপুরা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, মুসলিম আদর্শ সংঘ ও সবস্তরের জনগণ।
বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী বাহিনীর হাতে হত্যাকান্ডের শিকার হন ওমর ফারুক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান। হত্যাকান্ড বন্ধ না হলে আন্দোলন কর্মসূচির কথাও বলেন। নওমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীও জানানো হয়।
উল্লেখ্য, রোয়াংছড়িতে ১৮ জুন এশার নামাজ শেষ করে ফেরার পথে উপজাতী সন্ত্রাসী সংগঠন (জেএসএস) ব্রাশ ফায়ারে মো: ওমর ফারুককে হত্যা করে। সে ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.