মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানে ৩ বছরের এক শিশুকে বলৎকারের মামলায় মো: শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং পঞ্চাশ হাজার এক টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ প্রদান করেন।
এসময় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ আগস্ট আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ৬নং ওয়ার্ডের সিরাজ কারবারী পাড়ার নুরুল আলম সওদাগরের নির্মাণাধীন ঘরের একটি কক্ষে ভিতরে তিন বছরের শিশুকে জোরপূর্বক পায়ুপথে বলৎকার করে আসামী। পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনায় জড়িত থাকার আপরাধে মো: শরিফুল ইসলাম (১৮) কে আসামী করে ভিকটিমের পিতা আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ যাচাই বাচাই আর ১১জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার ও আইনজীবী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.