সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আলীকদমে সেনা অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আলীকদমে সেনা অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিলেটি পাড়ায় আলীকদম জোনের (৩১ বীর) ১টি টিম এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাসান এর কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।

রাত ১১টায় উদ্ধারকৃত ইয়াবা আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আসামীকে আটকে চেষ্টা চলছে।

জানা যায়, বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিলেটি পাড়ায় মৃত আলী মিয়ার ছেলে মোঃ হাসান (২৭) ইয়াবা বেচাবিক্রির করছে এমন গোপন সংবাদে আলীকদম সেনা জোন অভিযান চালায়। মাদক ব্যবসায়ী হাসান সেনাদের উপস্থিতি বুঝতে পেয়ে ইয়াবা রেখে পালিয়ে যায়। সেনা টিম উদ্ধারকৃত ৩০ হাজার ইয়াবা আলীকদম জোন সদরে নিয়ে আসে এবং রাত ১১টায় পুলিশের কাছে হস্তান্তর করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.