সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / আলীকদম উপজেলার ইউপি নির্বাচন স্থগিত

আলীকদম উপজেলার ইউপি নির্বাচন স্থগিত

Election  (Stop)

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান, সীমানা বিরোধ এবং ভোটার এন্ট্রি ভুল হওয়ার কারণে উপজেলার আলীকদম, চৈক্ষ্যং, নয়াপাড়া এবং কুরুকপাতা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫টি ইউনিয়নে ১০৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলীকদম উপজেলার এবার মোট ভোটার ২৭,৪৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩,৫৮৭ এবং নারী ভোটারের সংখ্যা ১৩,৮৮৫ জন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.